বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ছেলের টানে কানাডা গেলেন অরুনা বিশ্বাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৭৬ বার

ছেলে থাকছেন কানাডায় আর মা বাংলাদেশে। উভয় উভয়ের জন্য চিন্তায় ছিলেন এতোদিন। করোনা ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে যাওয়া পৃথিবীতে মা ও ছেলে এই এই চিন্তা নিয়ে দেড় মাসের মতো সময় কাটালেন। অত:পর মা আর থাকতে পারলেন না। তাই করোনা ভাইরাসের এই সময়েও  সূদুর কানাডায়  উড়ে গেলেন অভিনেত্রী অরুনা বিশ্বাস।

গত রোববার  কাতার এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইটে কানাডা যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা সমকালকে জানান অরুনা।  বলেন, ছেলের জন্য মন কেমন যেনো করছিলো। তাই আর থাকা গেলো না। সুযোগ পেয়েই উড়াল দিলেন।

অরুনা বিশ্বাসের ছেলে শুদ্ধ কানাডার টরেন্টোতে থাকছেন। সেখানে পড়াশোনা করেন সে।  ছেলের সঙ্গে অধিকাংশ সময় অরুনা বিশ্বাসও থাকেন। তবে এবার বাংলাদেশে এলে লডকাউনে আটকা পড়েন তিনি। তাই ফেরা হয়নি ছেলের কাছে।

অরুনা বিশ্বাস বলেন,  শুদ্ধ আমার পৃথিবী। আমি বাংলাদেশে আর আমার ছেলে কানাডায়। খুবই টেনশন হচ্ছিল। কারণ এই পরিস্থিতিতে পৃথিবী কখনও পড়েনি।  আমার সন্তানও আমাকে দেখতে অস্থির হয়ে ছিলো।   তাই কাতার এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করি।

কানাডায় পৌছাতে দ্বিগুণ টাকা গুণতে হয়েছে  সেন্সর বোর্ডের অন্যতম সদস্য অরুনা বিশ্বাসের।  কানাডায় পৌছে আপাতত তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।  পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশে ফিরবেন বলে জানালেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com