রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

এনবিআরের নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৯১ বার

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, একই দিন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিমকে অপসারণ করেছে সরকার।

আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com