শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সাগর রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে: উপদেষ্টা নাহিদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৮২ বার

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘বিষয়টি নিয়ে নতুন করে তদন্ত করতে হবে। এ ক্ষেত্রে সহায়তা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।’

আজ রবিবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা।

এ সময় জুলাই গণহত্যার প্রকৃত চিত্র তুলে ধরে তদন্তে সহায়তার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, ‘গণমাধ্যমে দলীয়করণ করা যাবে না। মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক। কাজ করতে হবে দলনিরপেক্ষভাবে।’

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের রয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে। স্টেক হোল্ডারদের সঙ্গে এ নিয়ে আলোচনা করব।’

তিনি আরও জানান, গণমাধ্যমকর্মী আইনসহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে।

উল্লেখ্য, মতবিনিময় সভায় শুরুতে সাংবাদিকসহ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীর আহ্বান জানান তিনি।‘

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com