শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

নাফিজদের আত্মত্যাগ সফল হতেই হবে: আসিফ মাহমুদ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৮৬ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটে পুলিশের গুলিতে নিহত হন গোলাম নাফিজ। এবার সেই নাফিজকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গতকাল সোমবার রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘টুকরিতে করে নিয়ে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল, তখনো বেঁচে থাকা রক্তাক্ত নাফিসকে’— নাফিসের বাবা। সন্ধ্যায় নাফিসের পরিবারের কাছে গিয়েছিলাম নাহিদ ভাইসহ।’

আসিফ মাহমুদ আরও লিখেছেন ‘সবেমাত্র এসএসসি শেষ করে কলেজে ভর্তি হয়েছিল নাফিজ। কয়েকবার রাবার বুলেট লাগার পরেও দেশের জন্য জীবন দিতে এগিয়ে গিয়েছে। ছিনিয়ে এনেছে স্বাধীনতা, ফিরতে হয়েছে লাশ হয়ে।’

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা লিখেছেন, ‘নাফিজদের আত্মত্যাগ সফল হতেই হবে। যেই স্বপ্নের দেশের জন্য নাফিজের মতো হাজারো শহীদ অকপটে বুলেট নিয়েছে বুকে, তা বাস্তবায়ন হবেই।’

সবশেষে তিনি লিখেছেন, ‘৪ আগস্ট, ফার্মগেটে পুলিশের গুলিতে শহীদ হয় নাফিজ।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com