শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলা, আহত ২০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১১৯ বার

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে আনসারদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে এই সংঘর্ষ শুরু হয়।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা।

সংঘর্ষের একপর্যায়ে আনসার সদস্যরা কয়েক রাউন্ড গুলি করেন বলেও অভিযোগ উঠেছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশে রওনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এবং কয়েকজনকে লাঠিপেটা করে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এরও আগে, এক ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com