রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

শিক্ষার্থীদের লক্ষ্য করে ‍গুলি, ধাওয়ায় পালালেন আনসার সদস্যরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৩৬ বার

রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে আনসার সদস্যরা। আজ রবিবার রাত পৌনে ১০টার দিকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে পালিয়ে যান।

এর আগে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন।

আনসারের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রাখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।এক পর্যায়ে তারা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যায় থেকে ছাত্ররা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে আসলে আনসার সদস্যরা তাদের ওপর ইট-পাটকেল মারতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যরা গুলিও করেন। আনসার সদস্যদের গুলি, ইটপাটকেলের আঘাতে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

তারা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যায়। তারপর তারা আনসার সদস্যদের ধাওয়া দেয়। এক পর্যায়ে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com