শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বিপৎসীমার নিচে নামল গোমতীর পানি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার

বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো: ওয়ালিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোমতী নদীর পানি কমছে। বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে গোমতীর পানি বিপৎসীমার স্মরণকালের সর্বোচ্চ ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। সেদিন রাতে পানি বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তলিয়ে যায় নদীর চরে থাকা ঘরবাড়ি।

এদিকে টানা ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে ঢলের পানি আসা এখনো অব্যাহত রয়েছে। বি-বাড়িয়া, সিলেট, মৌলভী বাজার জেলায় বন্যার পরিস্থিতির উন্নতি হলেও কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিতে এখনো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অনেক এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না।

নদনদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবাহিত রোগ বাড়ছে। বন্যা পরিস্থিতি যেসব এলাকায় উন্নতি হচ্ছে সেখানে বন্যার ক্ষত দিন দিন ফুটে উঠছে।

এদিকে ভারী বর্ষণ ও পদ্মার পানি বাড়তে থাকায় যশোরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। অনেক এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় মানুষের ভোগান্তি বাড়ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com