শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৩৬ বার

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসে’র (আসিয়ান) সদস্য হওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন করার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ হাশিমের সাথে সৌজন্য সাক্ষাতকালে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

আসিয়ান ও সার্কের মধ্যে বাংলাদেশ সেতু হিসেবে কাজ করতে পারে বলেও জানান ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার এই বার্তা মালয়েশিয়া সরকারের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন হাইকমিশনার হাশিম।

উল্লেখ্য যে, মালয়েশিয়া আসিয়ানের পরবর্তী ‘চেয়ার’ তথা নেতা হতে যাচ্ছে।

মালয়েশিয়া ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করবে বলেও জানান ঢাকায় নিযুক্ত হাইকমিশনার।

হাজনাহ হাশিম বলে, আমরা আপনাকে বিশ্বাস করি। আপনাকে শুভ কামনা জানাই।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com