বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

পোলিওর টিকা দিতে ৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল-হামাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১২৯ বার

গাজার ছয় লাখ ৪০ হাজার শিশুকে পোলিওর টিকা দিতে ইসরাইলি সামরিক বাহিনী এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তিন দিনের এলাকাভিত্তিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক সিনিয়র কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

আগামী রোববার ওই টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে বলে হুর কর্মকর্তা রিক পিপারকর্ন জানিয়েছেন।

তিনি বলেন, মধ্য গাজা থেকে টিকা দেয়ার কর্মসূচি শুরু হবে। এ সময় সেখানে তিন দিনের যুদ্ধবিরতি হবে। তারপর দক্ষিণ গাজায় টিকা দেয়ার সময় সেখানে তিন দিনের যুদ্ধবিরতি হবে। আর মানবিক সহায়তার প্রয়োজন হলে প্রতিটি জোনে আরেক দিন করে যুদ্ধবিরতি পালন করা হবে।

হু ২৩ আগস্ট জানায়, গাজার অন্তত একটি শিশু টাইপ ২ পোলিও ভাইরাসের কারণে প্যারালাইজড হয়ে গেছে। গত ২৫ বছরে এই প্রথম সেখানে এ ধরনের রোগের শিকার কাউকে পাওয়া গেল।

ইসরাইলি সামরিক বাহিনীর মানবিক সহায়তা শাখা বুধবার জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনলি সমন্বয়ে এই টিকা দেয়ার কর্মসূচি পালিত হবে। লোকজন যাতে টিকা নিতে মেডিক্যাল সেন্টারগুলোতে যেতে পারে, সেজন্য এই যুদ্ধবিরতি পালিত হবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com