শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ট্রাম্প আমেরিকানদের বিভক্ত করেছে : কমলা হ্যারিস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৭৪ বার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকানদের বিভক্ত করেছেন বলে মন্তব্য করেছেন আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

বৃহস্পতিবার জর্জিয়ায় একটি নির্বাচনী সমাবেশে কমলা হ্যারিস বলেন, আমেরিকানরা একটি কঠিন সময় অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত। কারণ তিনি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয়ভাবে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন লাভের পর প্রথম সাক্ষাৎকারে মধ্যপন্থী ভোটারদের কাছে পৌঁছেছেন।

৫৯ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী সিএনএনকে জোর দিয়ে বলেন, তিনি অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর হবেন এবং বিতর্কিত তেল ও গ্যাস উৎপাদনকে সমর্থন করবেন।

জর্জিয়ার দোদুল্যমান রাজ্যে প্রচারাভিযানের সময় হ্যারিস তার রানিং মেট টিম ওয়ালজের সাথে একটি যৌথ সাক্ষাৎকারে বলেন, ‘এই কাজটি করার জন্য আমিই সেরা ব্যক্তি।’

প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ‘আমেরিকান হিসেবে সত্যিই আমাদের জাতিকে বিভক্ত করেছেন।’

ডেমোক্র্যাট প্রার্থী হ্যারিস আরো জানান, তিনি জিতলে তার মন্ত্রিসভায় একজন রিপাবলিকানের নাম অন্তর্ভূক্ত করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ট্রাম্পের সাক্ষাৎকারটিকে ‘বোরিং’ বলে উল্লেখ করেন হ্যারিস।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com