শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাবেন ড. ইউনূস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার

জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১ সে‌প্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন সংক্ষিপ্ত এই সফরের কথা জানিয়েছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, ওই সিদ্ধান্ত হয়েছে। সফরটি খুবই সংক্ষিপ্ত হবে। ওয়াশিংটনে গেলে হয়ত আরো কিছু কাজ হতে পারতো। কিন্তু তিনি অল্প সময়ে নিউইয়র্ক থেকে ফিরে আসবেন।

তিনি কবে যাচ্ছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আরেকটু সময় যাক, পরে সেটি বোঝা যাবে।

সেখানে কার কার সাথে বৈঠক হবে এ ব্যাপারে তৌহিদ হোসেন বলেন, এটা তো গেলে হবেই। কিছু কিছু কথাবার্তা হচ্ছে। কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি। তবে স্পেসিফিক বলতে পারি না। সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয়। নিউইয়র্কে যে ফরম্যাট সেভাবে হবে। ওয়াশিংটনে তো তিনি যাবেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com