শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রোহিঙ্গাদের ফেরাতে ইউএনএইচসিআরের সমর্থন চেয়েছেন ড. ইউনূস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার

বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সমর্থন চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার প্রধান উপদেষ্টাকে ফোন করেন জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। এ সময় প্রধান উপদেষ্টা এ সমর্থন চান।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বকে অভিনন্দন জানাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ফোন করেন।

ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধান উপদেষ্টাকে নিউইয়র্কে আসন্ন জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে একটি বৈঠকে যোগ দেয়ার অনুরোধ জানান।

আগামী অক্টোবরে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন বলে প্রধান উপদেষ্টাকে তিনি জানান।
সূত্র : বিবিসি

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com