বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন পুতিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার

আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা অবস্থাতেই মঙ্গোলিয়ায় সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আইনগতভাবে তাই যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত বছর আন্তর্জাতিক আদালত (আইসিসি) তার ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওই পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসির কোনো সদস্য দেশে পা রাখলেন তিনি। স্থানীয় সময় আজ মঙ্গলবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে পা রাখেন পুতিন।

তার এই সফরকে ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। ইউক্রেনের পক্ষ থেকে তাকে গ্রেপ্তারের দাবি তোলা হয়েছিল। আইসিসির একজন মুখপাত্রও জানিয়েছে পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়া বাধ্য। কারণ তারা আইসিসির সনদে স্বাক্ষর করা দেশ।

তবে পুতিন উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন মঙ্গোলিয়ায়। তার এই সফরকে কেন্দ্র করে সেখানে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশটির শীর্ষ নেতারা পুতিনকে স্বাগত জানান।

ক্রেমলিনের এক মুখপাত্র বলেছেন, পুতিনকে এই সফরের সময় গ্রেপ্তার করার মতো কিছু ঘটবে বলে তারা মনে করেন না। পাঁচ বছরের মধ্যে মঙ্গোলিয়ায় পুতিনের প্রথম সফর উপলক্ষে রাজধানী উলানবাটোরের সেন্ট্রাল চেঙ্গিস খান চত্বরে দুই দেশের পতাকা দিয়ে সাজানো হয়। সেখানে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখের সঙ্গে সাক্ষাত করেন পুতিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com