বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

আরো ৮ হাজার রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার

মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ৮ হাজারের মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে তথ্য দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন।

মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন,‘আমার কাছে তথ্য আছে, আট হাজারের মতো রোহিঙ্গা ঢুকে গেছে। এখানে বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়ে তখন বিষয়টা আমাদের হয়ে যায়।’

মন্ত্রিপরিষদে এ বিষয়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, ‘এটা নিয়ে আসলে আগামী দু-তিন দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এটা কীভাবে ঠেকানো যায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে।’

এ বিষয়ে কাল-পরশুর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলাপ করতে পারেন বলেও জানান তিনি। মন্ত্রিপরিষদ ছাড়াও উপদেষ্টা পরিষদে আলোচনা হতে পারে বলে জানান তিনি।

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া সম্ভব না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন,‘এখানে অনেকগুলো ফোর্স কাজ করে, ওই জায়গায় কিছু দুর্নীতি জড়িত নয়, এটা আমি বলতে পারি না। এটা যথাসম্ভব আটকানোর চেষ্টা করা হবে। নীতিগতভাবে আমরা কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয়, যদিও এটা দুঃখ লাগে এ কথাটা বলতে, কিন্তু আমাদের সাধ্যের অতীত আর কাউকে আশ্রয় দেয়া।’

যেকোনো সীমান্তই বন্ধ করা কঠিন জানিয়ে তিনি বলেন,‘যেকোনো সীমান্তই সিল করা কঠিন, এটা আমরা স্বীকার করি। তবে, যেটা বলছিলাম যে, বিভিন্ন ফোর্স তো কাজ করে এখানে, স্থানীয় লোকজনেরও কারো কারো স্বার্থ জড়িত আছে সব মিলিয়ে এই দুর্ঘটনাগুলো ঘটে। সেটা আমাদের চেষ্টা করতে হবে আটকানোর।’

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন (আরাকান) রাজ্য থেকে অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com