বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ১৬

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার

গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

শহরের সিভিল ডিফেন্স জানিয়েছে, মধ্য গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলায় পাঁচ শিশুসহ নয় ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়া উত্তর গাজা সিটির নামা কলেজ ভবন লক্ষ্য করে আরেকটি হামলায় সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে নামা কলেজে হামলা চালানো হয়েছে।

সেনাবাহিনীর দাবি, হামলার সময় নির্ভুল যুদ্ধাস্ত্র ব্যবহার, বিমান নজরদারি ও অতিরিক্ত গোয়েন্দা তথ্যসহ বেসামরিক হতাহতের সংখ্যা হ্রাস করার জন্য ব্যাপক ব্যবস্থা নেয়া হয়েছিল।

বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে আস্তানা হিসেবে ব্যবহার করা ‘সন্ত্রাসী’ সংগঠনগুলোর বিরুদ্ধে ‘শক্তি ও দৃঢ়তার সাথে’ অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে হামাসের হামলায় দেশটির অন্তত এক হাজার ২০০ বেসামরিক নাগরিক নিহত হয়। ওই সময় ২৫০ ইসরাইলিকে বন্দী করে নিয়ে যায় ফিলিস্তিনের সশস্ত্র শাসক গোষ্ঠী হামাস। ওই ঘটনার পর থেকে হামাস নির্মূলে গাজায় ক্রমাগত অভিযান চালিয়ে আসছে ইসরাইলি সামরিক বাহিনী।

ইসরাইলি হামলায় এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ৮১৯ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com