শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? শাহজালালে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায় সরকার: মাহদী আমিন মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ অফিস , পল্লী বিদ্যুতের ‘দ্বিগুণ-অস্বাভাবিক’ বিল, বিপাকে গ্রাহকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর সম্পূর্ণ সফল: চীনা রাষ্ট্রদূত সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ কর্মসূচির উদ্বোধন জাতীয় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

চুয়াডাঙ্গায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০০ বার

টানা বৃষ্টিতে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত শুক্রবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি ও মুষলধারে বৃষ্টি শুরু হয়। একইসাথে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। টানা বৃষ্টি ও বাতাসের তীব্রতায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ২৪ ঘণ্টায় এই জেলায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গতকাল রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৭ দশমিক এক মিলিমিটার।

আজ সোমবার সকাল ৬টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০/৩৫ কি. মি.।

নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টির কারণে জেলার নীচু এলাকা, মাঠের ফসল পানিতে তলিয়ে গেছে ও রাস্তাঘাট ডুবে গেছে। প্রয়োজন ছাড়া লোকজন বাড়ি থেকে বের হতে পারছে না। কাজে যেতে না পারায় বিপাকে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, গভীর নিম্নচাপের কারণে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রোববার সকাল ৬টায় থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ দশমিক আট মিলিমিটার, দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩৪ মিলিমিটার, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭৩ দশিমক আট মিলিমিটার, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ৮৭ দশমিক এক মিলিমিটার এবং রাত ৯টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০ থেকে ৩৫ কি.মি.।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com