বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কলকাতায় ইলিশের কেজি ৫ হাজার টাকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার

চলতি বছর দূর্গা পুজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি না করায় কলকাতা ও দিল্লিতে বেড়েছে ইলিশের দাম। কলকাতার বাজারে কেজিপ্রতি সাড়ে ৩ হাজার রুপিতে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ হাজার টাকা। দিল্লিতে দাম কিছুটা কম, সেখানকার বাজারে বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা ৪ হাজার টাকার বেশি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কলকাতার বিখ্যাত গড়িয়াহাট বাজারের একজন পাইকারি মাছবিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, গোপন চ্যানেলে অবৈধভাবে মাছ ভারতে আসছে। এখন চাহিদার কারণে দাম একটু বেশিই হয়েছে। উৎসব শেষ হলে এক মাস পরে দাম কমবে বলেও জানান তিনি।

আগে কলকাতা ও দিল্লিতে প্রতি কেজি ইলিশ বিক্রি হতো ১২০০ থেকে ১৫০০ রুপিতে। তবে বাংলাদেশ থেকে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর সেখানে দাম এখন আকাশচুম্বী।

আমিতা মুখার্জি নামে কলকাতার এক বাসিন্দা বলেন, সাড়ে ৩ হাজার রুপি নিয়ে ইলিশ কিনেছেন। কারণ এই সময়টাতে বাড়ির সবাই ইলিশ খেতে চায়। কিন্তু দাম বেশি হওয়ায় তারা বিপাকে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com