বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৭২ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের চারজন নারী ও একজন পুরুষ। পুরুষের বয়স ৭১-৭৫ বছরের মধ্যে। আর নারীদের একজনের বয়স ২১-২৫ বছরের মধ্যে, একজনের ২৬-৩০ বছরের মধ্যে, একজনের ৫১-৫৫ বছরের মধ্যে ও আরেকজনের ৬৬-৭০ বছর বয়সের মধ্যে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৩ জন। তাদের মধ্যে ৫১ জন পুরুষ ও ৬২ জন নারী। এ সময়ে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২১৩ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com