বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জম্মু-কাশ্মীরে বিএসএফের ৩ সদস্য নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ছয়জন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বলা হয়েছে, আজ সাতটি বাসের একটি বহরে করে কাশ্মীরের বিধানসভা নির্বাচনে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন বিএসএফ সদস্যরা। এর মধ্যে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।

৫২ আসনের বাসটিতে ৩৫ জন বিএসএফ সদস্য ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের ৪০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে।

দুর্ঘটনায় বিএসএফের তিন সদস্য নিহত হন। আহত হন ছয়জন। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com