বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বাইডেন ও জিলকে যেসব উপহার দিলেন মোদি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র গেছেন। সেখানে চার দেশের জোট ‘কোয়াড’ সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। রবিবার সস্ত্রীক আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি।

সেখানে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এবং তার স্ত্রী জিলের হাতে কিছু উপহার তুলে দিয়েছেন মোদি। এগুলোর মধ্যে রয়েছে রুপার কারুকার্য করা স্টিম ইঞ্জিনচালিত ট্রেনের একটি মডেল ও পশমিনা শাল।

মোদি রুপার যে ট্রেনের মডেলটি উপহার দিয়েছেন, তাতে রয়েছে ভারতীয় রেলের ট্যাগ। ট্রেনটিতে প্রতীকীভাবে দিল্লি থেকে ডেলাওয়্যার রুটের দিক নির্দেশ করা রয়েছে। আমেরিকার এই ডেলাওয়্যার শহরের বাসিন্দা প্রেসিডেন্ট বাইডেন। এ বার সেখানেই বসছে কোয়াড সম্মেলন।

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রুপার ট্রেনের ওই মডেলটি তৈরি করেছেন মহারাষ্ট্রের শিল্পীরা। এতে রুপার পরিমাণ ৯২.৫ শতাংশ বলে জানা গিয়েছে। মডেলটির মাধ্যমে ভারতের ধাতুশিল্পের গৌরব তুলে ধরা হয়েছে।

এছাড়া প্রেসিডেন্ট বাইডেনের স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি জিলকে পশমিনা শাল উপহার দিয়েছেন মোদি। জম্মু-কাশ্মীরের এই শালের ভুবনজোড়া খ্যাতি রয়েছে। হস্তশিল্পীদের দ্বারা তৈরি ঐতিহ্যবাহী ও কারুকার্যমণ্ডিত একটি বাক্সে ওই শালটি রাখা ছিল।

পশমিনা শালের সঙ্গে জড়িয়ে রয়েছে লাদাখের চাংথাঙ্গি ছাগলের গল্প। বরফে ঢাকা হিমালয়ের উপত্যকায় এই প্রাণীগুলোকে অবাধে বিচরণ করতে দেখা যায়। ওই ছাগলের গায়ের লোম বা পশম থেকে পশমিনা কথাটি এসেছে। জম্মু-কাশ্মীরের কারিগরদের হাতের জাদুতে তৈরি হয় পশমিনা শাল।

পশমের বিভিন্ন রংগুলোও বিশাল লাদাখের মতোই বৈচিত্র্যময়। এই শালে ফেব্রিক রঙ করা হয় প্রাকৃতিক উপায়ে। গাছগাছালি আর খনিজ আকরিক থেকে আহরিত রঙ ব্যবহার হয় পশমিনা শালে।

পশমিনা শাল যেমন সুন্দর, চোখ ধাঁধানো, তেমনই সুন্দর এর বাক্সের ডিজাইন। হাতে তৈরি এই বাক্সগুলো তৈরি হয় প্রাকৃতিক জিনিস দিয়ে। কাগজের মণ্ড এবং অন্যান্য প্রাকৃতিক জিনিস দিয়ে পেপার ম্যাশে বাক্স বানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com