বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বহিরাগতদের বিরুদ্ধে ইরানকে সমর্থন চীনের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার

বহিরাগতদের বিরুদ্ধে ইরানকে সহায়তা দেবে চীন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এই তথ্য জানিয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। এ সময় তিনি বহিরাগতদের বিরুদ্ধে ইরানকে সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, চীন সর্বদা ইরানের বিশ্বস্ত অংশীদার হিসেবেই থাকবে।

মঙ্গলবারপররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওয়াং বলেন, ‘চীন ইরানকে তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন অব্যাহত রাখবে।’

তিনি আরো বলেন, বেইজিং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির হস্তক্ষেপ এবং নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে।

ইসরাইলকে ইরান তার চিরশত্রু হিসেবে বিবেচিত করে। তারা গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহসহ এই অঞ্চলের সশস্ত্র গ্রুপগুলোকে সমর্থন করে।

চীন ইরানের ঘনিষ্ঠ অংশীদার, তার বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং তার অনুমোদিত তেলের শীর্ষ ক্রেতা।

উভয় দেশ প্রায়ই নিষেধাজ্ঞার আকারে পশ্চিমা চাপের মুখোমুখি হয়েছে। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয়ে তাদের অবস্থানের কারণে। সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com