শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার

অবশেষে থেমে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বলে দিলেন বিদায়। বিশ্বকাপেই শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি। সেই সাথে দিয়েছেন টেস্ট ক্রিকেটেও থেমে যাওয়ার ঘোষণা। জানিয়েছেন কিছুদিন পর ঘরের মাঠে হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের মায়াও ছাড়বেন তিনি।

ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নামার আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাকিব আল হাসান।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই অবশ্য গুঞ্জন উঠেছিল, এই আসরেই শেষ টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন সাকিব। তবে তখন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রায় তিনমাস পর বিষয়টি নিশ্চিত করলেন সাকিব।

ফলে বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটাই হয়ে থাকল সাকিবের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না সাবেক নাম্বার ওয়ান এই অলরাউন্ডারকে।

নিজের থেমে যাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।’

ওয়ানডে ক্যারিয়ারও বেশি দীর্ঘায়িত করতে চান না তিনি। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নিতে চান বলে জানান সাকিব।

সাকিব নিজের ক্যারিয়ার শেষের ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন অনেক দিন আগেই। গত বছরের নভেম্বরে ভারতের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বলেছিলেন, খুব শিগগিরই ক্যারিয়ার শেষ করতে চান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com