বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

আজই টি-টোয়েন্টিকে বিদায় বলতে যাচ্ছেন মাহমুদউল্লাহ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার

দিল্লিতে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে চলতি তিন ম্যাচের সিরিজই তার শেষ টি-টোয়েন্টি সিরিজ হয়ে থাকবে। একটি সূত্রের বরাত দিয়ে দেশের প্রথম সারির এক দৈনিক এই খবর প্রকাশ করেছে।

এর আগে ২০২১ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বেশ নাটকীয়ভাবেই হয়েছিল সেটা। এবার আর কোনো নাটক নয়, সরাসরিই বিদায় বলবেন।

সব ঠিক থাকলে এই তারকা ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে যাচ্ছেন ১২ অক্টোবর হায়দরাবাদে। তার আগে পরশু দিল্লিতে খেলবেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতেও।

সূত্রের বরাতে জানা যায়, মাহমুদউল্লাহ ভারত সিরিজে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত আরও আগেই নিয়েছেন। এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন বিসিবির শীর্ষ পর্যায়কে। বিসিবিও তার মাঠ থেকে বিদায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

এর আগে ২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় ৩৯ ছুঁই ছুঁই এই অলরাউন্ডারের। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।

এদিকে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধিনায়কত্বে বাংলাদেশ দল খেলেছে ২০২১ সালের আমিরাত বিশ্বকাপে। অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে। অধিনায়ক মাহমুদউল্লাহর জয় সংখ্যা সাকিবের সমান হলেও সাকিব ১৬টি জয় পেয়েছেন তার চেয়ে কম (৩৯টি) ম্যাচে নেতৃত্ব দিয়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com