বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

নাসরুল্লাহর উত্তরসূরীর উত্তরসূরীকে হত্যার দাবি ইসরাইলের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার

লেবাননভিত্তিক সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে ২৭ সেপ্টেম্বর হত্যার পর তার উত্তরসূরী এবং এরপর তারও সম্ভাব্য উত্তরসূরীকে হত্যার দাবি করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হাসান নাসরুল্লাহর পর হিজবুল্লাহর পরবর্তী প্রধান হিসেবে হাশেম সাফিদ্দিনের কথা আলোচিত হচ্ছিল। গত বৃহস্পতিবার বৈরুতে ইসরাইলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে ইসরাইল দাবি করেছে। নেতানিয়াহু দাবি করেন, হাশেমের উত্তরসূরী হিসেবে যার নাম শোনা গিয়েছিল, তাকেও হত্যা করা হয়েছে। তবে তার নাম কী, তা তিনি জানাননি।

ইংরেজি ভাষার এক ভিডিওবার্তায় লেবাননের জনসাধারণকে উদ্দেশ করে নেতানিয়াহু বলেন, ইসরাইল হিজবুল্লাহর সক্ষমতা ধ্বংস করে ফেলেছে। আমরা হিজবুল্লাহর দীর্ঘ দিনের নেতা হাসান নাসরুল্লাহ, নাসরুল্লাহর উত্তরসূরী এবং তার উত্তরসূরীকে হত্যা করেছি।

তিনি বলেন, আজ হিজবুল্লাহ অনেক অনেক বছরের মধ্যে দুর্বল।

হাশেমের মৃত্যুর বিষয়টি হিজবুল্লাহ এখন পর্যন্ত স্বীকার করেনি। তবে জানিয়েছে, তারা তার সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছে।

ইসরাইলি বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগ্যারি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, আমরা বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদরদফতরে হামলা করেছি। এটি ছিল গোয়েন্দা বিভাগের প্রধান আবু আবদুল্লাহ মোরতাদার সদরদফতর। সেখানেই হাশেম সাফিদ্দিন ছিলেন।

সূত্র : টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com