রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

সাবের হোসেন চৌধুরীকে কার চাপে ছেড়ে দেওয়া হয়েছে, জানালেন নুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১১১ বার

গ্রেপ্তারের দুই দিন পরই জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তাকে বিদেশিদের চাপে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন ব্যবস্থার সংস্কার কেমন চাই’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন নুর।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আপনারা মান্নান সাহেবের মতো নিরেট ভদ্র মানুষকে গ্রেপ্তার করলেন অথচ ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে পারলে না। সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে বিদেশের চাপে ছেড়ে দিলেন কেন? এই নীতি থেকে বের হতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার সরকারের দোসর ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তিই দেবেন তাহলে গ্রেফতার কেন করেছিলেন।’

আওয়ামী লীগের সাবেক নেতাদের গ্রেপ্তারের পর ছেড়ে দিলে দলটি আবার ভিন্নভাবে সামনে আসবে জানিয়ে নুর বলেন, ‘আপনারা পক্ষপাত আচরণ করলে বা তাদের গ্রেপ্তার করার পর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে স্বৈরাচার ফ্যাসিস্ট ওই আওয়ামী লীগ আবারও ভিন্ন রূপে আবির্ভূত হবে। এরকম কিছু হলে আপনারাও চলে যাওয়ার পর অপমান-অপদস্থ হতে হবে।’

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন পুলিশ তাকে আদালতে হাজির করলে পল্টন থানার একটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডের পরের দিন ছয়টি মামলা থেকে জামিন নিয়ে কারামুক্ত হন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com