রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

সাগর-রুনি হত্যায় মিডিয়ার অনেকের নাম এসেছে: শিশির মনির

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের এবং সংবাদমাধ্যমের অনেকের নাম এসেছে বলে জানিয়েছেন মামলার নিয়োজিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আজ রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের একটি হোটেলে সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় শিশির মনির এ কথা বলেন।

মামলার তদন্ত চলার কারণে অভিযুক্তদের নাম জানা থাকা সত্ত্বেও এখনই প্রকাশ করছেন না জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, ‘শুধুমাত্র সরকারের দায়িত্বে ছিলেন তা নয়, সরকারের পাশে থেকে যারা সহযোগিতা করেছেন, তাদের মধ্যেও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম এসেছে। আপাতত তদন্ত চলা অবস্থায় সুনির্দিষ্ট ব্যক্তির নাম বলায় আইনগত বাধা আছে, তাই আমি বলছি না। তবে ইন্ডিকেশন আছে, ইশারাই যথেষ্ট আমার মনে হয়। সেজন্য নামগুলো আসলে এখন আর অসুবিধা হবে না। বেশ কয়েকটা রিপোর্ট আছে, রিপোর্টগুলো এখন পরীক্ষা করা হচ্ছে। আগামীকাল মিটিং আছে, সেই মিটিংয়ে হয়তো আরেকটু ক্লিয়ার হওয়া যাবে।’

এই আইনজীবী বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডে নিহতদের শরীরে পাওয়া ডিএনএ রিপোর্টের মাধ্যমেই আসামি শনাক্ত করা সম্ভব। এ ঘটনায় জড়িত অনেক মিডিয়া প্রতিষ্ঠানের ব্যক্তিসহ অনেকের নামই এসেছে। সেগুলোও বিশ্লেষণ করা হচ্ছে।যেহেতু এখন সরকার আন্তরিক ও মামলা তদন্তে কোনো বাধা নেই, তাই এ মামলায় দ্রুত তদন্ত কাজ শেষ হবে। যারাই জড়িত, তাদের নামই তদন্তে আসবে।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন আহমদ, আমির তোফায়েল আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলায় বাদীপক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে গত ২৯ সেপ্টেম্বর নিয়োগ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com