বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাত, নারী-শিশুসহ নিহত ১৬

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১১১ বার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘাতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশু ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত কয়েক মাস ধরেই উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশের কুররাম জেলায়সুন্নি ও শিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ সহিংস রূপ নিচ্ছে৷

কুররাম একসময় আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল৷ এই অঞ্চলটিতে সুন্নি এবং শিয়া সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েক বছরে শত শত মানুষ নিহত হয়েছেন৷

সংবামাধ্যমর প্রতিবেদন থেকে জানা যায়। শনিবার সুন্নিদের একটি দল আধাসামরিক সেনাসদস্যদের নিরাপত্তা নিয়ে ভ্রমণ করছিলেন। তখন তারা আক্রমণের শিকার হন।

পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার পুলিশ হামলার জবাবে গুলি চালালে দুই হামলাকারী নিহত হন। নিহতদের শিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com