বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

হিজবুল্লাহর হামলায় এক দিনে ১০ ইসরাইলি সৈন্য নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১০৬ বার

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় গত ২৪ ঘণ্টায় ১০ ইসরাইলি সেনা সদস্য নিহত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ হামলায় কমপক্ষে পাঁচজন ইসরাইলি সেনা সদস্য নিহত এবং ২৪ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রতিবেদনে আরো বলা হয়, এর আগেও ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহর গুলিতে পাঁচ সেনা সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে। এ তথ্য নিশ্চিত করার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নতুন করে আরো ৫ জন নিহত হলো।

এই পাঁচজন নিহতের বিষয়ে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সদস্যদের সাথে লড়াইয়ের সময় তারা নিহত হয়। এ সময় আরো ১৯ ইসরাইলি রিজার্ভ সেনা সদস্য আহত হয় বলেও জানানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্র : আল-জাজিরা ও টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com