বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

কিংবদন্তিদের গান শেখাতে চাইলেন নোবেল, ফের বিতর্ক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩৭৩ বার

দেশিয় সঙ্গীতের কিংবদন্তিদের গান শেখাতে চেয়ে ফের বিদ্রুপের মুখে পড়েছেন আলোচনা-সমালোচনায় থাকা শিল্পী মাঈনুল আহসান নোবেল। ২০২০ সালে মিউজিক কীভাবে করতে হয়, লিজেন্ডারি শিল্পীদের শেখাতে চেয়েছেন তিনি!

গতকাল মঙ্গলবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক হ্যান্ডেলে নোবেল লেখেন-

‘দু-বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালবাসা নিয়ে। দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই।
তোমার মনের ভেতর – অনুপম রায় (National Award winner)
আগুনপাখি – শান্তনু মৈত্র (National Award winner)
থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।
ইতি
নোবেল’

তার এই পোস্টের পর অসংখ্য মানুষ সেখানে কমেন্ট করে। কমেন্টকারী সকলেই সেখানে নোবেলের ‘সংগীত-জ্ঞান’ নিয়ে প্রশ্ন তোলেন।

এ ছাড়া ফেসবুকে আরও একটি পোস্ট করেছেন উঠতি এ সঙ্গীত শিল্পী। মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে দেওয়া পোস্টে তিনি লেখেন-

‘আগের বার controversy তে ১ মিলিয়ন হয়েছিলো।
দেখি এইবার ২ মিলিয়ন হয় নাকি! সাব্সক্রাইব করে সাথে থাকুন! শিঘ্রই রিলিজ হচ্ছে #Tamasha ♥️
ইতি
নোবেল’

এর আগেও নানা ধরনের মন্তব্যের জন্য সমালোচনার মুখোমুখি হতে হয় নোবেলকে। গোপালগঞ্জ জন্ম নেওয়া নোবেল বছর খানেক আগে জাতীয় সংগীত নিয়ে বিরূপ মন্তব্য করে নিন্দার মুখে পড়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com