বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে যা বলল সৌদি আরব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার

ইরানের ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।হামলাকে ‘সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে তারা। আজ শনিবার সামজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থানের কথা জানায় দেশটি।

গতকাল শুক্রবার রাতে ইরানের হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, অভিযান শেষে সফলভাবে তাদের যুদ্ধবিমান দেশে ফিরে গেছে। ইরান মাসখানেক আগেই ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। এরপর থেকেই মূলত ইরানে ইসরায়েল হামলা করতে পারে বলে মনে করা হচ্ছিলো। হামলায় ইরানের সামরিক স্থাপনায় সফল আঘাত আনার দাবি করেছে ইসরায়েল। তবে ইরানের দাবি, বেশিরভাগ হামলাই প্রতিহত করা হয়েছে। সীমিত আকারের কিছু ক্ষতি হয়েছে।

এমন অবস্থায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সৌদি আরব এই হামলার তীব্র নিন্দা জানায়। আমরা এই অঞ্চলে কোনো রকম উত্তেজনা চাই না। এখানকার দেশ ও মানুষের নিরাপত্তা বিঘ্ন হয় এমন যেকোনো কর্মকাণ্ডকে আমরা নিন্দা জানাই। ’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com