বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে ইরান ‘সীমারেখা’ মানবে না : পররাষ্ট্রমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১১১ বার

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সতর্ক করে দিয়ে বলেছেন, নিজের জাতীয় স্বার্থ ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার ক্ষেত্রে তেহরান ‘কোনো সীমারেখা’ মেনে চলবে না।

শনিবার ভোররাতে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় ইসরাইলি সেনারা আগ্রাসী হামলা চালানোর পর তিনি এ হুঁশিয়ারি দিলেন।

ইরানের সর্বোচ্চ নেতার অফিসিয়াল ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, ‘আমার মনে হয় আমরা এরইমধ্যে একথা প্রমাণ করতে পেরেছি যে আত্মরক্ষার ক্ষেত্রে আমরা কোনো সীমারেখা মেনে চলি না। আমরা একথা সাবেক ইরাকি শাসক সাদ্দাম হোসেনের আট বছরব্যাপী আগ্রাসনের সময় এবং সাম্প্রতিক বছরগুলো মার্কিন বাহিনীর শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রমাণ করেছি।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার ক্ষেত্রে একথা প্রমাণ করেছে যে দেশের জনগণকে রক্ষা করার জন্য যেকোনো ধরনের পদক্ষেপ নিতে তেহরান দ্বিধা করে না।

ইরানের তেহরান, খুজিস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনাগুলোতে ইসরাইল হামলা চালিয়েছে বলে ইরানের সশস্ত্র বাহিনী নিশ্চিত করার পর এ হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ইসরাইলি হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগ আকাশে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এই বাহিনী বলেছে, ইসরাইলি আগ্রাসনে চার ইরানি সৈন্য নিহত হয়েছেন।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com