রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

রানা প্লাজা ধস : সোহেল রানার জামিন স্থগিতই থাকছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার

সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর দায়ে দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানার জামিন প্রশ্নে জারি করা রুল দু’মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসাথে এই দু’মাস সোহেল রানার জামিন স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

এর আগে, গত ২ অক্টোবর রানা প্লাজা ধসে পড়ে মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন ১০তলা ভবন রানা প্লাজা ধসে নিহত হন এক হাজার ১৩৫ জন পোশাকশ্রমিক। আহত হন আরো কয়েক হাজার শ্রমিক। এই ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে ভবন মালিক সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে তার বিরুদ্ধে মামলাসহ ওই ভবনের বিভিন্ন কারখানার মালিকদের বিরুদ্ধেও মামলা হয়।

ওই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় একটি ব্যাংক, ইলেকট্রনিক, কম্পিউটার, প্রসাধন সামগ্রীও পোশাকের দোকানের পাশাপাশি তৃতীয় তলা থেকে অষ্টমতলা পর্যন্ত নিউ ওয়েব বটম্স, নিউ ওয়েব স্টাইল, প্যান্টম্স এ্যাপারেল্স, প্যান্টম টেক ও ইথারটেক্স লিমিটেডসহ পাঁচটি গামের্ন্টস ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com