বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল ইরান!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারের সময় তাকে হত্যার ষড়যন্ত্রের দায়ে একজন আফগান ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন সরকার।তারা বলছে, ইরানি পরিকল্পনার অংশ হিসেবে ওই ব্যক্তি ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই অভিযোগের ব্যাপারে প্রকাশ করে। সেখানে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ফরহাত শাকেরি। ৫১ বছর বয়সী এই ব্যক্তিকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা দেওয়া হয়েছিল। মার্কিন সরকার জানিয়েছেন, শাকেরিকে গ্রেপ্তার করা হয়নি। তিনি ইরানে আছেন বলে ধারণা করা হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, ইরান সরকার শাকেরিকে সাত দিনের মধ্যে হত্যার পরিকল্পনা জমা দিতে বলে। ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনের পরে হত্যা করা সহজ হবে বলে শাকেরিকে জানানো হয়েছিল। কেন না ইরান সরকার মনে করতো ট্রাম্প নির্বাচনে জিতবে না।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বে ইরানের মতো অনেকেই আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বিচার বিভাগ ইরানি একজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। যাকে মার্কিনিদের হত্যা করার দায়িত্ব দেয়া হয়েছিল। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন।

তবে ইরানের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com