শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের জন্য তালিকা করছে ট্রাম্পের দল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কিছু কর্মকর্তাদের বরখাস্ত করবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাদের তালিকা করছে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল (ট্রানজিশন টিম)।

ধারণা করা হচ্ছে, এই তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন।

মার্কিন প্রতিরক্ষা দফতরে (পেন্টাগন) এমন ঘটনা ঘটলে তা হবে অভূতপূর্ব। এতে পেন্টাগন একটা বড় ঝাঁকুনিও খাবে।

সূত্রগুলো বলেছে, পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে। ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সাথে সাথে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।

যে সূত্রগুলো এসব কথা বলেছে, তারা ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজের ব্যাপারে অবগত। তারা এই পরিকল্পনা সম্পর্কে খোলামেলাভাবে কথা বলার জন্য নিজেদের নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে।

সূত্র : জেরুসালেম পোস্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com