বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ফের হামলার ঘটনার ঘটেছে। টাইমস অব ইসরায়েল ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) উত্তরাঞ্চলীয় সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে দুটি ‘ফ্ল্যাশ বোমা’ নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলের নিরাপত্তা পরিষেবা এই হামলাকে গুরুতর বলে উল্লেখ করেছে। দেশটির পুলিশ এবং শিত বেত ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে দুটি আগুনের গোলা এসে পড়েছে। তবে হামলার সময় নেতানিয়াহু ও তার স্ত্রী বাসভবনে ছিলেন না।

এই ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইসরায়েলি প্রেসিডেন্ট আইস্যাক হারজোগ এই হামলার নিন্দা জানিয়ে হুঁশিয়ার বার্তা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেছেন, এই ঘটনা সকল রেড লাইনকে অতিক্রম করেছে। তিনি ইসরায়েলি পুলিশ, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সকল ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তবে এই হামলার পেছনে কারা দায়ী- সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি।

এর আগে গত ১৯ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। টাইমস অব ইসরায়েলে তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের হামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com