বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

মাওরি বিক্ষোভে উত্তাল নিউজিল্যান্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার

নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি সম্প্রদায়ের হাজারো মানুষ মঙ্গলবার দেশটির রাজধানী ওয়েলিংটনের রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন। দেশটির প্রতিষ্ঠাকালীন চুক্তির সংজ্ঞায় পরিবর্তন আনার জন্য রক্ষণশীলদের চাপের প্রতিবাদে মাওরিরা রাজপথে নেমে আসেন। ওয়েলিংটনের পোতাশ্রয়ের পাশের সড়কে ৩৫ হাজারের বেশি মাওরি বিক্ষোভ করেন বলে নিউজিল্যান্ডের পুলিশ জানিয়েছে। এ সময় তারা মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের দিকে যান। এর ফলে ওই এলাকার ব্যস্ত সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় উদাম গায়ে মাওরিদের ঐতিহ্যবাহী পালকের পোশাক পরে পুরুষেরা মিছিলে অংশ নেন। অনেকে ঘোড়ায় চড়ে আসেন। সঙ্গে ছিল লাল-সাদা-কালোর মিশেলে মাওরিদের পতাকা। মুখে মাওরিদের ঐতিহ্যবাহী ‘মোকো’ ট্যাটু এঁকে অনেক শিশু মিছিলে অংশ নেয়। বিক্ষোভকারীরা সঙ্গে মাওরিদের কাঠের তৈরি অস্ত্র নিয়ে এসেছিলেন।

নিউজিল্যান্ডে ক্ষমতাসীন রক্ষণশীল জোটের অংশীদার ছোট একটি রাজনৈতিক দল পার্লামেন্টে উত্থাপনের জন্য একটি বিলের খসড়া করেছে। বিলে ১৮৪০ সালে সই হওয়া ‘ওয়েতাঙ্গি চুক্তিকে’ পুনরায় সজ্ঞায়িত করার কথা বলা হয়েছে। এ চুক্তিকে নিউজিল্যান্ড প্রতিষ্ঠার ভিত্তি ধরা হয়।

নিউজিল্যান্ডের পার্লামেন্টে বিলটি পাসের সম্ভাবনা নেই বললেই চলে। এর পরও খসড়া বিলটি কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভের জন্ম দিয়েছে। নিউজিল্যান্ডজুড়ে বিক্ষোভ হচ্ছে।

গত সপ্তাহে প্রাথমিক বিতর্কের জন্য খসড়া এই বিল নিউজিল্যান্ডের পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে। পার্লামেন্টের অধিবেশনে বিলের তীব্র বিরোধিতা করেছেন মাওরি আইনপ্রণেতারা।

নিউজিল্যান্ডের সাবেক রক্ষণশীল প্রধানমন্ত্রী জেনি শিপলে বলেছেন, ‘এটি (খসড়া বিল) নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে নিউজিল্যান্ডের সামনে বিভক্তির এমন ঝুঁকি তৈরি হয়েছে, যা আমি আমার এই প্রাপ্তবয়স্ক জীবনেও কাটিয়ে উঠতে পারিনি।’

মূলত ঔপনিবেশিক ব্রিটিশ শাসক ও আদিবাসী মাওরি সম্প্রদায়ের ৫৪০ জন গোষ্ঠীপ্রধানের মধ্যে শান্তিচুক্তি হিসেবে ১৮৪০ সালে সই হয়েছিল ওয়েতাঙ্গি চুক্তি। চুক্তিতে মাওরিদের স্বার্থ রক্ষা করা হয়েছে। তাই শতক পুরনো চুক্তির বিধান বদলে ফেলার উদ্যোগ স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছেন না মাওরিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com