শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? শাহজালালে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায় সরকার: মাহদী আমিন মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ অফিস , পল্লী বিদ্যুতের ‘দ্বিগুণ-অস্বাভাবিক’ বিল, বিপাকে গ্রাহকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর সম্পূর্ণ সফল: চীনা রাষ্ট্রদূত সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ কর্মসূচির উদ্বোধন জাতীয় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

ভারতে ৩ ও শ্রীলংকায় ১৫ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩৯ বার

ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে ভারতে তিনজন ও শ্রীলংকায় ১৫ জনের মৃত্যু হয়েছে।এর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরিতে ভারী বৃষ্টি হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানায়, শনিবার রাত ১১টার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্থলভাগে আঘাত হানে। এরইমধ্যে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

তামিলনাড়ু র‍াজ্যটির স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে চেন্নাইয়ে ট্রেন চলাচল ও ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছে। বন্ধ ঘোষণা করা হয় বিমানবন্দর। স্থানীয় সময় রবিবার ভোর ৪টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত ছিল।

তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের কোথাও কোথাও বন্যা দেখা দিয়েছে।

কর্মকর্তারা জানান, শনিবার চেন্নাইয়ে বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় বিদ্যুতায়িত হয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলংকায় ১৫ জনের মৃত্যুর তথ্য মিলেছে। এর মধ্যে পূর্বাঞ্চলেই মারা গেছে ১০ জন। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৪ লাখ মানুষ। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com