বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভিয়েতনামে বিস্ফোরণ, ১২ সেনা নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাজনিত বিস্ফোরণে অন্তত ১২ সেনা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স ও এএফপি।

বুধবার রাতে ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত ভিয়েতনাম বার্তা সংস্থা বলেছে, ‘গত সোমবার রাতে ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে এ বিস্ফোরণ ঘটে। ইতোমধ্যে নিহতদের বেশিরভাগের মৃতদেহ পাওয়া গেছে। এখনো যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চলছে।’

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে আরও বলা হয়, সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহন করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে। আর এ কারণেই বিস্ফোরণ ঘটে।

প্রতিবেদনে দেওয়া উদ্ধৃতিতে ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘এটি সামরিক ইউনিট, স্বজন, বন্ধু ও টিমমেটদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’

উল্লেখ্য, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনার অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com