রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

হবিগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে ঘন কুয়াশার মধ্যে চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রুদ্রগাও নাঈমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মধ্যরাতে ঘন কুয়াশার কারণে সড়ক দেখা যাচ্ছিল না। সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুদ্রগাও নাঈমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই সামনে থাকা একটি বালুবোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে বাসে থাকা দুই পুরুষ নিহত হন। এ ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের খন্দকার জানান, নিহত দু’জনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com