বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টিতে ১৫ সদস্যের দল ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের সেই সিরিজে অধিনায়কত্ব করবেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মন্ডল।

আজ মঙ্গলবার রাতে ১৫ সদস্যের এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিপন ডাক পেলেও বাদ পড়েছেন আরেক পেসার শরিফুল হাসান। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার জায়গায় দলে জায়গা হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিব। সবশেষ ভারত সিরিজে ছিলেন না তিনি।

চোটের কারণে আগেই টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এবার টি-টোয়েন্টি দলেও নেই তিনি। শান্তর জুতোয় এবার পা গলাবেন ফর্মে না থাকা লিটন। সম্ভবত মিরাজের ওপর থেকে চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আগামী ১৬ ডিসেম্বর সোমবার কিংসটনে শুরু হবে ৩ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে পরের দুই টি-টোয়েন্টি ১৮ ও ২০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে দুই দল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ক্যারিবিয়ানরা।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com