শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

পুতিনের সঙ্গে আলোচনার পর যা জানালেন ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৬৬ বার

রাশিয়া এবং ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলোচনার পর এ কথা জানান ট্রাম্প। যদিও ক্রেমলিন জানিয়েছে, প্রক্রিয়াটিতে একটু সময় লাগতে পারে।

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুতিনের সঙ্গে ফোনালাপের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। দুজনের আলাপ ‘চমৎকার’ হয়েছে উল্লেখ করে তিনি লেখেন, ‘একটি যুদ্ধবিরতির জন্য শিগগিরই ইউক্রেন ও রাশিয়া আলোচনা শুরু করবে। আরও গুরুত্বপূর্ণ হলো তারা এই যুদ্ধের ইতি টানবে।’

ট্রাম্প আরও লিখেছেন, ‘যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা হবে। কারণ, অন্য যে কারো চেয়ে এ আলোচনার বিষয়ে ভালো জানে তারা।’

পুতিনের সঙ্গে আলোচনার পর ট্রাম্প একটি গ্রুপ কলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, ইতালি, জার্মানি এবং ফিনল্যান্ডের নেতাদের কাছেও এই পরিকল্পনাটি শেয়ার করেছেন।

পরে হোয়াইট হাউসে এক বিবৃতিতে ট্রাম্প জানান, তিনি মনে করেন ‘বেশ কিছু অগ্রগতি হচ্ছে।’

এদিকে, পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে একমত হয়েছি যে, রাশিয়া সম্ভাব্য ভবিষ্যতের শান্তি চুক্তির বিষয়ে ইউক্রেনীয় পক্ষের সঙ্গে একটি স্মারকলিপির প্রস্তাব দেবে এবং কাজ করতে প্রস্তুত।’

মস্কো এবং কিয়েভের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করতে ট্রাম্পের সমর্থনের জন্য পুতিন তাকে ধন্যবাদ জানান। গত সপ্তাহে তুরস্কে প্রথম মুখোমুখি আলোচনার জন্য বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com