বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ইসলামাবাদকে হারিয়ে ফাইনালে লাহোর, রিশাদের ৩ উইকেট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫৫ বার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স। এ জয়ে আসরটির ফাইনালে জায়গা করে নিয়েছে লাহোর। দলটির হয়ে তিন উইকেট নিয়ে অনন্য ভূমিকা রাখেন বাংলাদেশের রিশাদ হোসেন। আর ব্যাটিংয়ে ঝড়ো ফিফটি করে মোহাম্মদ নাঈম।

শুক্রবার গাদ্দাফি স্টেডিয়ামে টম জিতে লাহোর কালান্দার্স ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। যেখানে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২০২ রান সংগ্রহ করে। শ্রীলংকান ব্যাটার কুশল পেরেরা ৩৫ বলে ৬১ রান করেন, যার মধ্যে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। বাংলাদেশের মোহাম্মদ নাইম ২৫ বলে ৫০ রান করেন। তিনি ৭টি চার ও ২টি ছক্কা হাঁকান।

ভানুকা রাজাপাকসে ১৩ বলে ২২ রান যোগ করেন। সাকিব আল হাসান ব্যাট হাতে আবারও ব্যর্থ হন। ইনিংসের শেষ ওভারে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হন তিনি।

২০৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইসলামাবাদ ইউনাইটেড ১৫.১ ওভারে ১০৭ রানে অলআউট হয়ে যায়। শুরুতেই শাহীন আফ্রিদি ও সালমান মির্জার বোলিংয়ে ইসলামাবাদের টপ অর্ডার ভেঙে পড়ে। বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন—সালমান আগা, শাদাব খান ও জেমস নিশাম।

শাহীন আফ্রিদি ৩.১ ওভারে ৩ রান দিয়ে ৩ উইকেট নেন। সালমান মির্জা ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট পান। সাকিব আল হাসান ৩ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

সালমান মির্জা তার দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন।

আগামীকাল রবিবার লাহোর কালান্দার্স কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com