বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১৩ বার

সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আগামী ১৯ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উপস্থাপক নাহিদ হেলালকেও আদালত একই আদেশ দিয়েছেন।

গতকাল শনিবার বিকেলে জামালপুর জেলা জজ আদালত সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক রোকসানা পারভীন এ আদেশ দেন ।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তারেক কন্যা জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে দায়ের করা ১০ হাজার কোটি টাকার মানহানি মামলায় ডা. মুরাদ হাসান ও নাহিদ হেলালকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

এ বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মনিরুজ্জামান।

উক্ত মামলার বাদী হলেন সাবেক ছাত্রদল নেতা ও জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি লায়ন মো. রুমেল সরকার বলেন, ‘আমি প্রত্যাশা করি আদালত ওইদিন পুলিশকে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেবেন।’

মুরাদকে দ্রুত গ্রেপ্তার করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

এর আগে গত ১০ সেপ্টেম্বর জামালপুর জেলা জজ আদালতে দুজনকে আসামি করে রুমেল সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ২০২১ সালে পানসিয়ানা নামে একটি ইউটিউব চ্যানেলে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ধরনের মন্তব্য করায় ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। পানসিয়ানা ইউটিউব চ্যানেলের উপস্থাপক নাহিদ হেলালকে দ্বিতীয় আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com