বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

রিশাদে অনুপ্রাণিত লিটনরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১০৬ বার

পাকিস্তানে রিশাদ হোসেনের হোম ভেন্যু যেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম! গত এক মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সে খেলার সুবাদে এ স্টেডিয়ামের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছে তাঁর। এই ভেন্যুতে অনুশীলন, ম্যাচ খেলা দুই অভিজ্ঞতাই আছে রিশাদের। পিএসএলে সদ্য চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য তিনি। পাকিস্তানের এ টি২০ লিগে ভালো ক্রিকেট খেলেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ। সাত ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন। পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার ঘোর কাটতে না কাটতে লাহোরেই আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেছে রিশাদদের। লিটন কুমার দাসদের সঙ্গে গতকাল জাতীয় দলের অনুশীলনে ছিলেন তিনি।

বিশ্বের অন্যতম ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রিশাদকে আত্মবিশ্বাসী করে তোলার কথা। বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট অন্তত তাই মনে করে। পাকিস্তানের মাটিতে রিশাদের ধারাবাহিক ভালো খেলা লিটন কুমার দাসদের অনুপ্রাণিত করবে। পিএসএলের ফাইনাল ম্যাচ চলাকালে বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার লাহোরে থাকলেও স্টেডিয়ামে ম্যাচ দেখতে যেতে পারেননি নিরাপত্তা প্রোটোকল থাকায়। মাঠে যেতে না পারলেও লিটনরা জাতীয় দল সতীর্থের বোলিং দেখেছেন টিভিতে।

পিএসএল ছিল রিশাদের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। অভিষেকেই বাজিমাত করেন তিনি। বোলিং ইকোনমি এবং উইকেট নেওয়ার ক্ষমতা তাঁকে টিম ম্যানেজমেন্টের আস্থার জায়গায় নিয়ে গেছে। সে কারণে ফাইনালের মতো বড় ম্যাচে সাকিবকে রিজার্ভে রেখে রিশাদকে খেলায় কালান্দার্স। হাইভোল্টেজ ম্যাচে একটু খরুচে হলেও চার ওভারের কোটা পূরণ করেন তিনি। ৪২ রান দিয়ে নেন এক উইকেট। রিশাদরা কাল গাদ্দাফি স্টেডিয়ামে গেছেন জাতীয় দলের ডিউটি পালন করতে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। তারই প্রথম অনুশীলন ছিল গতকাল।

আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজ শেষ করে পাকিস্তানে কালান্দার্সে যোগ দেন রিশাদ। সেখানে দেশের তিন সতীর্থের দারুণ সময় কেটেছে। ২৪ মে জাতীয় দলের অগ্রবর্তী গ্রুপ লাহোরে পৌঁছালে সাকিবকে নিয়ে আড্ডায় মেতে ওঠেন সবাই। এক বেলা বিশ্রাম নিয়ে গতকাল সন্ধ্যায় ফ্ল্যাডলাইটের আলোয় অনুশীলন করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com