বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ব্যাটিং ধসে সিরিজ হার বাংলাদেশের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১২ বার

ব্যাটিং ব্যর্থতার কারণে পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরেছে বাংলাদেশ। এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রান সংগ্রহ করে। সাহিবজাদা ফারহান ৫২ এবং হাসান নওয়াজ ৫১ রান করেন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ২ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯ ওভারে ১৪৪ রানে অলআউট হয়ে যায়। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ৪৪ রান যোগ করলেও, এরপর মাত্র ১৮ বলের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং ধসে পড়ে দলটি। শেষ দিকে তানজিম হাসান সাকিব ৩১ বলে একটি চার ও ৫টি ছক্কায় ৫০ রান করেন। তবে বাকিরা উল্লেখযোগ্য রান করতে পারেননি।

এই পরাজয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আগামী ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে লড়বে লিটন দাসের দল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com