শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত বেড়ে ৫৪ হাজার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৯০ বার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৭২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও২৭৮ জন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪ হাজার ৩২১ জনে। আর আহতের মোট সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৭৭০ জন।

এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুদ্ধবিরতি ভঙ্গ করে ১৮ মার্চ থেকে পুনরায় তাণ্ডব শুরু করে ইসরায়েল। বোমার পাশাপাশি তীব্র ক্ষুধার সঙ্গেও লড়াই করছে গাজাবাসী।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ-এর মুখপাত্র জেন্স লারকে বলেছেন, গাজা বিশ্বের ‘একমাত্র দুর্ভিক্ষের সংজ্ঞায়িত অঞ্চল’ যেখানে সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।তিনি বলেছেন, ‘গাজা বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত স্থান।’

জেন্স লারকে বলেন, ‘এটিই একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল, একটি দেশ বা একটি দেশের মধ্যে সংজ্ঞায়িত অঞ্চল যেখানে সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। শতভাগ জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com