শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

ইলন মাস্ককে ঘুষি মারল কে?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২২ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।হোয়াইট হাউজে বিদায়ী অনুষ্ঠানের সময় তার চোখে কালশিটে দাগ ধরা পড়েছে ক্যামেরায়। এরপরই প্রশ্ন ওঠে, তার চোখে ঘুষি মারল কে?

বিষয়টি অবশ্য মাস্ক নিজেই স্পষ্ট করেছেন। চোখের দাগ দেখে নানা জল্পনা-কল্পনা শুরু হলেও মাস্ক নিজেই বিষয়টি ব্যাখ্যা করে বলেন, আমি ছেলেকে মজা করে বলেছিলাম, ‘মুখে ঘুষি মারো।’ পাঁচ বছর বয়সী ছেলে ‘এক্স’ সত্যিই ঘুষি মারে, আর সেটাই চোখে দাগের কারণ।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের (ডোগ) প্রধান হিসেবে কাজ শেষ করে বিদায় নিচ্ছিলেন মাস্ক। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শেষ সংবাদ সম্মেলনে মাস্কের চোখের দাগ নিয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প মজার ছলে বলেন, যদি এক্সকে চেনেন, বুঝতেন—সে এটা করতেই পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com