শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে ‘ককটেল সদৃশ’ বস্তুর বিস্ফোরণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬৯ বার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে ‘ককটেলসদৃশ পটকা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (০১ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে ককটেল সাদৃশ্য পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শিশু একাডেমি-সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। অবশ্য ককটেলের ভেতরে যেসব জিনিস থাকে- এর মধ্যে তা নেই।

এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়েছে কি-না, তা জানতে চাইলে খালিদ মনসুর বলেন, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট সবাই অবহিত আছেন। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখাসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com