শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

ইসরায়েলের হামলায় ইরানের পূর্ব আজারবাইজানে নিহত ৩১

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬০ বার

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। গতকাল উত্তর-পশ্চিমে চালানো হামলায় নিহতদের মধ্যে ৩০ জন সামরিক কর্মী এবং একজন ইরানি রেড ক্রিসেন্টের সদস্য।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এ ছাড়া হামলায় আরও ৫৫ জন আহত হয়েছেন।

অন্যদিকে তেহরানের একটি ভবনে ইসরায়েলি হামলায় ২০ জন শিশুসহ ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।এখনও পর্যন্ত হতাহতের মোট সংখ্যা প্রকাশ করেনি ইরান।

ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশের উত্তর – পশ্চিমে হামলায় একটি অ্যাম্বুলেন্সে দুই জন নিহত হয়েছেন।

এর আগে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গতকাল শনিবার জানিয়েছেন ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত এবং ৩২০ জনেরও বেশি আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com