বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

শঙ্কা কাটিয়ে বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৮৬ বার

রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দ্বিপক্ষীয় সিরিজ আগে থেকেই খেলছে না ভারত ও পাকিস্তান। যদিও আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে নিয়মিতই মুখোমুখি হয়ে আসছিল প্রতিবেশী এই দুই দেশ। তবে পেহেলগাম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত মাসে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। এরপর শঙ্কা জাগে, দুই দেশ এসব টুর্নামেন্টেও আর মুখোমুখি হবে কি না। অবশেষে দূর হলো সেই শঙ্কার মেঘ।

ভারত আয়োজিত ২০২৫ সালের নারী বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান। তবে ম্যাচ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান। অবশ্য, গত বছরের ডিসেম্বরেই চুক্তি হয়েছিল, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত ভারতের ক্রিকেট দল পাকিস্তানে যাবে না, পাকিস্তানের ক্রিকেট দল ভারতে যাবে না। ৮ দল নিয়ে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচই খেলবে শ্রীলংকায়। আগামী ৫ অক্টোবর ভারতের বিপক্ষে তাদের ম্যাচটি হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও ভারত। রাউন্ড-রবিন পদ্ধতির এই টুর্নামেন্টটি শেষ হবে ২ নভেম্বর। বাংলাদেশ দল কলম্বোয় গিয়ে পাকিস্তানের সঙ্গে খেলবে ২ অক্টোবর। আর ভারতের সঙ্গে বেঙ্গালুরুতে খেলবে ২৬ অক্টোবর। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হবে ২০ অক্টোবর কলম্বোতে।

২৮টি লিগ ম্যাচের পর নারী বিশ্বকাপে শুরু হবে নকআউট পর্ব। ভারতের বেঙ্গালুরু, ইন্দোর, গুয়াহাটি ও বিশাখাপত্তনম এবং শ্রীলংকার কলম্বোতে হবে ৮ দলের এই টুর্নামেন্ট। লিগ পর্বের পর সেরা ৪টি দল খেলবে সেমিফাইনালে। এরপর ফাইনাল ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে শিরোপা। বেঙ্গালুরু বা কলম্বোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনাল।

এবারের নারী বিশ্বকাপে স্বাগতিক ভারত ছাড়া সরাসরি সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। পরে কোয়ালিফায়ার খেলে টুর্নামেন্টটিতে জায়গা করে নেয় বাংলাদেশ ও পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com